Popular Posts

Wednesday, 2 October 2013



আমি জ্ঞানি নয় বিজ্ঞানী ও নই,মানুষ আবার পরোক্ষণে মনে হয় মানুষ তো? ঠিক বুজতে পারছিনে। তবে কোন জীব  বলা ঠিক হবে।কেন জানি আমরা মানুষ হবার সব বিশিষ্ট থাকা সত্তেও প্রকৃত মানুষ হতে পারছিনে, তবে কি মানুষ হবার অভিনয় করছি-হয়তো হ্যাঁ আবার হয়তো না।তবে আমাদেরকে মানুষ হবার সরবচ্চ চেষ্টা করা উচিৎ।কারন একবার যেহেতু আমরা নিজেদেরকে মানুষ বলে ভাবব বলে ঠিক করেছি তখন সরে আসা উচিৎ না। বিষয় টা এমন যে একটা বাঘকে করুনা করে বনে ছেরে দেওয়া হল।এখন বাঘ যদি নিজেই বুজতে না পারে সে বাঘ। তার বাঘের মত আচরণ করা উচিৎ তা হলে হয় না খেয়ে মরতে হবে নয়তো অন্য প্রাণী হয়ে যাওয়া টাই বোদ হয় শ্রেয়।কিন্তু যেহেতু প্রথম পদ্দতি সহজ তাই প্রথম তাই ফার্স্ট চয়েচ হওয়া উচিৎ।এখন বাঘের আচরণ ক্যামন সেটা বাঘেই ভালো জানে।আচ্চা যদি না জানে তবে কি করা উচিৎ, ট্রেনিং,কোচিং টিহত।(বাঘ হ্যাঁবীটএশন সেনটার ) এ ভর্তি করানো উচিৎ।উত্তরটা পরে চিন্তা করে বলা জাবে।কারন আমরা অলিম্পিক এ একশ মিটারের টর‍্যাকে নেই যে এখন না বললে ওয়ার্ল্ড চেম্পিওনশিপ হারাব।এখন আমরা মানুষরাই যদি না জানি আমাদের কর্ম পদ্দিতে কি হবে তা হলে আমরা কিসের মানুষ।এখন মানুষের মদ্দে যারা জানেনা তারা মানুষ,মানে কনফিউজড তারা আগে নিজের সত্তাকে খোঁজা উচিৎ।আবার যারা নিজেদেরকে মানুষ বলে নির্বাচনের প্রচারনার মত প্রচার করচি আমরা মানুষ,আমরা মানুষ তারাইবা কতোটুকু মানুষ?
আমাদের প্রত্তেকের বোধ হয় ভাভার সময় এসেছে আমাদের নিযেদের সত্তা এবং মুল্যবোধ নিয়ে। কেমন যেন আমরা নিজেদের হারিয়ে খুঁজছি।যদি এমন হয় তা হলে আমদের বিলুপ্তি আসন্ন।আজকাল আমরা সবকিচু করি কিন্তু করার মত করি না। যদি ব্যাক্তি জীবন থেকে সুরু করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে।

No comments:

Post a Comment